1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ছাত্রদের তোপের মুখে অফিস ছাড়লেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭৭১ Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তোপের মুখে ছুটির কথা বলে অফিস ছেড়ে পালিয়েছেন ফরিদপুরের বিতর্কিত সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সিভিল সার্জনের নিজ কার্যালয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা টিপুর কাছে দায়িত্ব হস্তান্তর করে ছুটির কথা বলে অফিস থেকে পালান এ সিভিল সার্জন।

এর আগে একইদিন সকালে বৈষম্য বিরোধী ছাত্ররা সিভিল সার্জনের অফিসে গিয়ে তার সময়কালের নানা অনিয়ম ও দুর্নীতির ব্যাখ্যা চান সিভিল সার্জন ছিদ্দীকুর রহমানের কাছে। একই সাথে তার অধীনস্ত ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) গণেশ কুমার আগরওয়ালা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশিদ ও সিভিল সার্জনের প্রধান সহকারী সরদার জালাল উদ্দীনের পদত্যাগ দাবি করেন। সিভিল সার্জন ছাড়াও ওই তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে দীর্ঘদিন একই জায়গায় চাকরি করার অভিযোগ রয়েছে। এছাড়া রয়েছে নানা সময়ের অনিয়ম ও দুর্নীতির বিস্তর অভিযোগ।

অন্যাদিকে, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের বিরুদ্ধেও রয়েছে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার সহ ফরিদপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অবৈধভাবে লাইসেন্স দেওয়া সহ সেখান থেকে অর্থ আদায় ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ।

সিভিল সার্জন পালায়নের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা টিপু বলেন, ‘সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান স্যার দুপুরে আমার উপর দায়িত্ব দিয়ে ছুটির কথা বলে অফিস ছেড়েছেন। সিভিল সার্জন ছিদ্দীকুর রহমানের বরাত দিয়ে এ ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, ‘তিনি (সিভিল সার্জন) ঢাকায় একটি ট্রেনিংয়ে যাবেন বলে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন। হয়তো ঢাকা থেকে তিনি অন্য কোথাও পোস্টিং নিতে পারেন বলে জানান এ ডেপুটি সিভিল সার্জন।’

এদিকে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমানের অফিস থেকে এভাবে পলায়নকে নিজ অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে আখ্যায়িত করেছেন ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবরার নাদিম ইতু।

তিনি বলেন, ‘সিভিল সার্জেনের কাছে তার সময়ের নানা অনিয়ম ও দুর্নীতির ব্যাখ্যা চেয়েছিলাম আমরা। কিন্তু, তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এছাড়া তার অধীনস্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠা তিনজন কর্মকর্তা-কর্মচারীর দুপুরে মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছিলাম। কিন্তু, তার কোনোকিছুর সুরাহা না করেই তিনি অফিস ছেড়ে পালিয়েছেন। এই পলায়ন প্রমাণ করে তিনি কত বড় দুর্নীতিবাজ। ইতু আরও বলেন, ‘আমরা এ দুর্নীতিবাজ সিভিল সার্জনের বিরুদ্ধে আগামী সপ্তাহেই আইনগত ব্যবস্থা নিব।’

দুর্নীতি দমন কমিশনের ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের (দুদক) উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ‘আমরাও তাদের বিরুদ্ধে নানা সময়ে অনিয়ম-দুর্নীতির তথ্য পাচ্ছি। তবে, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। কারো, যদি কোনো কমপ্লিন থাকে তবে সেটা যেন আমাদের লিখিতভাবে দেন। আমরা লিখিত কমপ্লিন পেলে কমিশনের অনুমোদন নিয়ে পরবর্তী ব্যবস্থা নিব। রেজাউল করিম বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সারাদেশে এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তাই চাইলে তারাও আমাদের দুর্নীতির ব্যাপারে সহযোগিতা করতে পারেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!