1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর কক্ষে তালা

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫৯১ Time View

ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে ফরিদপুর সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী কর্মকর্তা সরদার জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সাথে ওই অফিসের সকল দুর্নীতিগ্রস্ত কর্মচারী-কর্মকর্তাদেরও অপসারণের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন তাঁরা।

এসব দাবিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে শান্তি মিছিল করা হয়। এরপর সিভিল সার্জন অফিস চত্বরে বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে প্রধান সহকারীর কক্ষে তালা লাগিয়ে দেন। পরে সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের হাতে একটি লিখিত অভিযোগ তুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগে উল্লেখ করেন, বিগত সরকারের আমলে ফরিদপুরে অসংখ্য মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সিভিল সার্জন অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তার মাধ্যমে বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দেদারসে ব্যবসা করে আসছে। বিশেষ করে হেডক্লার্ক হিসেবে পরিচিত সরদার জালাল উদ্দিনের মাধ্যমেই তা লেনদেন হয়ে থাকে। সে নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে, ৪ কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে।

এরআগে অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক আবরার নাদিম ইতু, সোহেল রানা, বৈশাখী আক্তার ও মিম আক্তার। তাঁরা বক্তব্যকালে প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের পদত্যাগের জন্য সিভিল সার্জনকে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন। এ প্রসঙ্গে সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান বলেন, বিক্ষোভ কারীদের স্মারকলিপি গ্রহণ করেছি, বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করা হবে, তারা যে সিদ্ধান্ত দেবেন সেটি বাস্তবায়ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!