1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ডিসি মো. কামরুল আহসান তালুকদার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব পদে বদলি

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৩০ Time View

ফরিদপুরসহ দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে বদলি ও পদায়ন করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.কামরুল আহসানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. কামরুল আহসান তালুকদার বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা মো. আব্দুর রশিদ তালুকদার এবং মা রাশিদা বেগম শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। কামরুল আহসান পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে দ্বিতীয় এবং সম্মিলিত মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেন। তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুরে যোগ দেন ২০০৬ সালের ২১ আগস্ট। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে গাজীপুরের কালীগঞ্জ এবং ময়মনসিংহের ভালুকা উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এবং পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব হিসেবেও কাজ করেন। তিনি সিঙ্গাপুর, ভারত, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, তুরস্ক, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র সফর করেন। ২০১৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হন। এছাড়া ২০১৬ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সম্মাননা লাভ করেন।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। পৃথক আদেশে, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর জেলার ডিসি বদলি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!