1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন 

ফরিদপুর পৌরসভায় প্রশাসক হিসাবে স্থানীয় সরকার উপ-পরিচালকের যোগদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৪৭ Time View

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর থেকে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকার কারণে তাকে মেয়রের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। গত ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম ফরিদপুর পৌরসভায় প্রসাশক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তিনি ফরিদপুর পৌরসভায় আসেন। এসময় তিনি পৌরসভার প্রতিটি দপ্তর ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমি চৌধুরী রওশন ইসলাম ফরিদপুর পৌরসভার দায়িত্ব নিয়েছি। আজই আসলাম। আমি পৌরসভার কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বসেছি। আমরা পৌরবাসীর কল্যাণে কাজ করে যাবো, তাই সবার সহযোগিতা চাচ্ছি। আমি পৌরবাসীকে বলতে চাচ্ছি, যে কোনো সমস্যায় আপনারা আমাদের পাশে থাকবেন। তাছাড়া আমাদের কাজে আপনাদের সহযোতা প্রত্যাশা করছি। যেসব সেবা সমস্যা হচ্ছিল সেসব সেবা দ্রুত পৌরবাসীর কাছে পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়র, উপ-প্রকৌশলী প্রশাসনিক কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!