1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

ফরিদপুরে মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে পদযাত্রা

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৮৫ Time View

ফরিদপুরে ছাত্র জনতার উদ্যোগে পৌর মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগ সহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পদযাত্রাটি সরকারি রাজেন্দ্র কলেজ হতে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবরার নাদিম ইতু, মো. সোহেল, মোহাম্মদ মেহেদী, কাজী রিয়াজ, মোহাম্মদ সিফাত , মেহেদী হাসান হৃদয়, প্রমুখ।

সভায় বক্তারা পৌর মেয়র অমিতাভ বোসের বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন তারা বলেন পৌর মেয়র একজন মাতাল । তিনি দুর্নীতিবাজ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার নেতৃত্বে ছাত্র সমাজের উপর অত্যাচার করা হয়েছিল। তিনি ফরিদপুর পৌরসভা কে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। শুধু তিনি একা নন দুর্নীতির সাথে ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা জড়িত। গত বছরগুলোতে তিনি কোথায় কি উন্নতি করেছেন তা আমরা খতিয়ে দেখব। পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ যারা দুর্নীতি করেছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

উনি রাতের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণকে ভোট দিতে হয়নি। আর তিনি ক্ষমতায় বসে পৌরসভা কে ইচ্ছামতো ব্যবহার করেছেন। একই সাথে যে সমস্ত কাউন্সিলর বৃন্দ তাকে সহযোগিতা করেছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। জনগণ একটা মাতালকে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় না। অবিলম্বে এই মেয়রের অপসারণ করো না হলে আগামীতে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান। এর আগে ফরিদপুর পৌরসভা মেয়রের কক্ষে প্যানেল মেয়রের কক্ষে কাউন্সিলরদের কক্ষে তালা লাগিয়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!