1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রোডমার্চ কর্মসূচী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫৪৯ Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রেজিস্টান্স উইক উপলক্ষে এবং চার দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা সাড়ে এগারোটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এসময় একটি র‌্যালি ভাঙ্গা রাস্তার মোড় থেকে পুনরায় জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।

এসময় কর্মসূচিতে নেতৃত্ব দেন সমন্বায়ক আরিজ বিন সাদিক, আবিদুল ইসলাম, সাইফুল ইসলাম তাকবির, সায়াদা ফারহান আলি, ফারহান নায়েদ, লামিয়া আক্তার প্রমুখ। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তারা বলেন আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। এখন থেকে ছাত্র সমাজ দেশের নেতৃত্ব দিবে , কেননা দেশটা আমাদের আমরা এ দেশটাকে ভালো করে গড়ে তুলবো। আর কোন দুর্নীতিবাজদের, এই দেশে ঠাই হবে না।

নেতৃবৃন্দ একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন। কর্মসূচিতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এ সময় বিভিন্ন রকম স্লোগান প্রদান করা হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল উক্ত স্থানে এসে উপস্থিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!