1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে নতুন প্রজন্ম মানবিক সংগঠনের দ্বিতীয় বছরের পদার্পণে মিলনমেলা সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ মুকসুদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

থানায় সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার জন্য পুলিশ অপেক্ষা করছে— ফরিদপুরের পুলিশ সুপার

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪৫৮ Time View

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোর্শেদ আলম বলেছেন, গত ৫ আগস্ট পুলিশের ওপর একটা নৃশংস হামলা চালানো হয়েছিলো। আমি মনে করি আন্দোলনকারীরা নয়, কারণ তারা সবাই ছাত্র, সবাই ভালো। কিন্তু তাদের ভেতরে কিছু সহিংসতাকারী, কিছু দুষ্কৃতকারী ছিল। তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানা, পুলিশ স্থাপনা, সরকারি স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ চালিয়েছে। এতে অনেক পুলিশ সদস্য নিহতও হয়েছেন। যা বাংলাদেশের দুই লক্ষাধিক পুলিশ সদস্যদের ব্যাপকভাবে মর্মাহত করেছে।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মোর্শেদ আলম। মোর্শেদ আলম বলেন, অপরাধীরা যদি হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও তাদের মন্দির, গির্জাসহ তাদের ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সম্পত্তি দখল করে থাকেন; তারা যে দলের হোক না কেন, প্রতিটি অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ফরিদপুরে সব থানাতেই পুলিশের সেবা চলমান আছে। তারপরও আজকে সব সেবাপ্রত্যাশীদের আহ্বান জানাচ্ছি আপনারা বিগত দিনে যেভাবে পুলিশকে সহযোগিতা করেছেন, আশা করছি আপনারা এখন থেকে আমাদের সেভাবেই সহযোগিতা করবেন। পুলিশ সদস্যরা আপনাদের সেবা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আপনারা যেকোনো সেবা নেওয়ার জন্য থানায় আসবেন।

পুলিশ সুপারে বলেন, ফরিদপুরে কোনো অপরাধী যদি আমাদের সংখ্যালঘু, বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানসহ তাদের কোনো জায়গায় আঘাত করে থাকেন তাদের বিচারের আওয়া আনা হবে। প্রতিটি অন্যায় কাজের আইনগত ব্যবস্থা নেবে ফরিদপুর জেলা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!