1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কাউটে উদ্বুদ্ধ করতে ছাত্রীদের জন্য হলদে পাখির পোশাক

গোপালগঞ্জ
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪৮০ Time View

জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ উপজেলা প্রশাসনের অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কাউটে উদ্বুদ্ধ করতে হলদে পাখির পোশাক বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা হলরুম ‘বজ্রকন্ঠে’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৮০টি বিদ্যালয়ের ৪৮০ জন ছাত্রীর জন্য এসব পোশাক সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক। বিতরনকৃত পোশাকের মধ্যে রয়েছে ক্যাপ, স্কার্ফ, কামিজ, সালোয়ার ও বেল্ট।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিদ্যালয়গুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের কাব স্কাউটের সহায়ক হিসাবে হলদে পাখির কার্যক্রম শুরু করেছে সরকার। ছাত্রীদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন হলদে পাখির ড্রেস বিতরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!