1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

যৌন হয়রানি অভিযোগে প্রধান শিক্ষক টিটন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬১৩ Time View

যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন গ্রেফতার হয়েছে। রবিবার ১৪ জুলাই রাত সাড়ে ৮ টায় জেলার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসানুজ্জামান টিটনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ এবং ভুক্তভোগী সূত্রে যানা যায়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে আজ দুপুর ১১ টায় বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী কোতোয়ালী থানায় উপস্থিত হয়। প্রধান শিক্ষক টিটিনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে শিক্ষার্থীরা দুপুর পৌনে ২ টায় জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে বলে। এরপরে কোতোয়ালী থানা পুলিশ ওই প্রধান শিক্ষক টিটনকে গ্রেফতার করে।
অভিযুক্ত ওই টিটন ২০০৯ সাল থেকে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে গত একযুগের বেশি সময় ধরে বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রীরা তার বিকৃত যৌন লালসার স্বীকার হয়েছে বলে যানা যায়, শ্রেণিকক্ষেই ছাত্রীদের গায়ে হাত দিতেন তিনি। নিজ বাসাই প্রাইভেট কোচিং করানোর সময় শিক্ষার্থীদের একাকী পেলে ছাত্রীদের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, ফেসবুক মেসেঞ্জারে উত্তেজনাপূর্ন আলাপচারিতা সহ পর্ণ ছবি ও ভিডিও পাঠিয়ে বশে আনতেন তিনি। ফাঁদে পড়ে তাঁর সঙ্গে অনেক ছাত্রী ঘনিষ্ঠ হতে বাধ্য হয়েছেন ।
সহসাই যারা তার সাথে ঘনিষ্ঠ হত তাদের টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর দিয়ে পাশ করিয়ে দিতো এবং যারা তার কুপ্রস্তাবে রাজি হত না তাদের ফেল করিয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হত। অবশেষে তার এই নৈতিকতা বিবর্জিত হীন মস্তিষ্কের বিকৃত লালসার বিরুদ্ধে বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ১০ শ্রেণির সাহসী কিছু শিক্ষার্থীদের প্রতিবাদে গ্রেফতার হলেন জয়নুল আবেদীন টিটন। গ্রেফতারের বিষয়ে কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসানুজ্জামান জানান, আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনের বিরুদ্ধে থানায় যৌন হয়রানির অভিযোগ করে এরপর অভিযোগের সত্যতা পেলে বিকালে তাকে আমরা তার বাড়ি থেকে গ্রেফতার করে আদলতে প্রেরণ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!