1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ফরিদপুর মেডিকেলের পরিচালককে প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের সড়ক অবরোধ

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৫৯৩ Time View

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের হয়রানি, সংবাদকর্মীর সঙ্গে অসদাচরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ ও সাংবাদিকদের কর্মপরিবেশ তৈরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, মফিজ ইমাম মিলন, সঞ্জীব দাস, নাজিম বকাউল, মো. সেলিম মোল্লা প্রমুখ।সাংবাদিকরা আধাঘণ্টা মানববন্ধন কর্মসূচি শেষে হাসপাতালটির পরিচালক ডা. হুমায়ুন কবিরের অপসারণের দাবিতে মুজিব সড়কে অবরোধ করে এ সময় সড়কে বসে পড়েন। সাংবাদিকরা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালটির পরিচালক হিসেবে ডা. হুমায়ুন কবির দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। শুধু ফরিদপুর জেলা নয়, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অসহায় দরিদ্র সাধারণ সেবা প্রত্যাশীরা নানান ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়াও বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে অসহযোগিতা এবং সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এর আগে শনিবার (৬ জুলাই) দুপুরে হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের ফটো সাংবাদিক সাপে কাটা রোগীর ছবি ও ভিডিও করতে গেলে তাকে আটকে রাখা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ওই ফটো সাংবাদিককে উদ্ধার করে। পরে সংবাদকর্মীরা সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে জরুরি মিটিং করে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও পরিচালক হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!