1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা

ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৬৭২ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার একটি প্রতিষ্ঠান ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা কমিটির আয়োজনে এবং সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ব্রাজিল প্রবাসী মোঃ শহীদুল ইসলাম এর সৌজন্যে (১২ জুলাই) শুক্রবার বিকাল ৪ টার দিকে শহরের মুজিব সড়ক লার্জফার্মার বিপরীতে বাবুর্চি হোটেলের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল প্রেস সোসাইটির জেলা শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ এর সভাপতিত্বে ও আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান,জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল হাসান (রাজিব) , যুগ্ম সম্পাদক জাকির হোসেন মিয়া, আতিয়ার রহমান , সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা , অ্যাডভোকেট স্মৃতি আরা, লুবনা নাজনীন, তদন্ত বিষয়ক সম্পাদক নিরঞ্জন মিত্র , ইদ্রিস আলী প্রমূখ। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক (ব্রাজিল প্রবাসী) মোঃ শহিদুল ইসলাম ।

সভায় বক্তারা, সংগঠনটির উন্নয়ন নিয়ে সংগঠনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মানুষের কল্যাণে কাজ করতে কমিটির সদস্যদের এগিয়ে আসতে বলেন। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষের সেবায় প্রতিদিন একটি করে সেবা প্রদান কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় সভায় গত কয়েক বছর যাবত ন্যাশনাল সোসাইটি ফরিদপুর জেলা শাখা বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন বলে বক্তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!