1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৭ বছরের অকিল শীল, ৬৬ বছর ধরে পুকুরপাড়ের পিঁড়িতে চুল কাটছেন ‎ মধুখালীতে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফরিদপুরের আকাশে ঈদের চাঁদ না উঠলেও, মার্কেটে ভিড় চাঁদনি রাতের মতো ফরিদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা আওয়ামী লীগ নেতাকে ফুলের মালায় বরণ করলেন বিএনপির নবনির্বাচিত এমপি ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মধুখালীতে ইয়াবা সহ আটক- ২ মুকসুদপুরে আলোচিত নিলু মুন্সী হত্যা মামলার আসামীর গোডাউনের ১০ লাখ টাকার মালামাল বুঝিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন পরিবার মুকসুদপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা মুকসুদপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই দালালের কারাদণ্ড

মধুখালীতে যাত্রী সেজে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

মধুখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৬৭৭ Time View
Exif_JPEG_420

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মরহুম জয়নাল শেখের ছেলে মধ্যআড়পাড়া গ্রামের আবু শেখ (৫৬) এর গলা কেটে তার ভ্যান ছিনতাই করার চেষ্টা করে দূর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার প্রায় রাত সাড়ে আট টায় কোরকদি ইউনিয়নের মোল্যাডাঙ্গী শ্রীরামপুর গ্রামের বটতলা মোড়ে ঘটেছে। জানা যায়, ছিনতাইকারীরা যাত্রী সেজে কামারখালী থেকে ভ্যানে উঠে, ঘটনা স্থলে গিয়ে আবু শেকের কাছে গাড়ির চাবি চায়, না দিলে জীবনে মেরে ফেলবে বলে। এ সময় আবু শেখ ভ্যানের চাবি দিতে অস্বীকৃতি জানালে, ছিনতাইকারী ক্ষিপ্ত হয়ে তার গলায় ধারালে অস্ত্র দিয়ে কোপ দেয় এতে আবু শেখের ডান পাশের গলার রগ কেটে যায়। পরে আবু শেখের চিৎকারে আশেপাশে বসবাসকারী লোকজন সংবাদ শুনে ঝাপিয়ে এলে ও পথচারীর পরিস্থিতির এক পর্যায়ে ছিনতাইকারি ভ্যান রেখে পালিয়ে যায়।
স্থানীয় আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু জানান, রাতে কামারখালী বাজার থেকে কোড়কদি যাওয়ার পথে দুজন ছিনতাইকারী আবু শেখের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। কিন্ত পথচারীর চিৎকারে ভ্যান নিতে পারেন নাই। পরে পথচারিরা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু শেখকে ভর্তি করে, অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে চিকিৎসাধীন আছে। ঘটনার পরপর মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি সার্বক্ষণিকভাবে আবু শেখের খোঁজ খবর রাখছেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!