1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা বীরগঞ্জের নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ‘পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা বীরগঞ্জে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান আনিস দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী শুকুন্দী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী মনোহরদী উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রবীন 

ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭০৭ Time View
অসামাজিক কাজের সাথে জড়িত ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষকে আটক করেছে কোতয়ালী পুলিশ। এদের মধ্যে ৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে। এই অপরাধের সাথে জড়িত হোটেল মালিক কর্র্মচারীদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হবে জানান পুলিশ। আজ শনিবার বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) মো: হাসানুজ্জামান জানান, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল, বডিং এ অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে তার নের্তৃত্বে হোটেল গুলোতে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় হোটেল গুলশান, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আসাবিক, ভাই-ভাই হোটেল, নিরব বোডিং থেকে ৫জন নারী ও ১৫ জন পুরুষকে আটক করে থানায় আনা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া হোটেল মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হবে। সামাজিক অবক্ষয় রোধে এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!