1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আবুলহাসনাত
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫৯৫ Time View

ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে হেলি পোর্ট বাজার সংলগ্ন এলাকা হতে আজ বৃহস্পতিবার বিকেলে আনুমানিক ৪,২৯,০০০ টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার মহেশকুন্ডী গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে সুমন হোসেন(২৮) এবং প্রাগপুর গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে আল্লাকুল আশিক হৃদয় (১৯)। আটকের সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ ৩,৪০০ টাকাও উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক মামলা দায়েরের পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!