1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

হারুন—অর—রশীদ
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৪৩৭ Time View

ফরিদপুরে ফেনসিডিল সহ গ্রেপ্তার হওয়া এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার (০২ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার পাথরঘাটার মৃত ওহিদুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৫২), যশোরের রবীন্দ্রনাথ সড়কের মো. সাঈদ হোসেন কালুর পুত্র জাহিদ হোসেন সুমন (২৬) ও ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম (২৭)। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট প্রথম প্রহর রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে তাদের আটক করে।

এসময় তাদের নিকট থেকে ১ হাজার ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোসলেমউদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং—২, তারিখ— ০১.০৮.২০১৯ ইং। রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮—এর ৩৬ (১) সারনির ১৪ (গ) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!