1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে অটোবাইক চালককে হত্যার দায়ে কিশোরের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৭৩৩ Time View

ফরিদপুরে নাইম শেখ নামের এক অটোবাইক চালককে হত্যার দায়ে মো. আশিক শেখ (১৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আশিক ফরিদপুর সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গী এলাকার মজিবর শেখের ছেলে। জানা গেছে, হত্যার ঘটনার সময় আসামি আশিক শেখের বয়স ১৬ ছিল।

তবে রায়ের সময় আদালত ওই যুবকের বয়স ১৮ পার হওয়ায় আগেই কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকা আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ শে এপ্রিল নাইম শেখ তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় নাইমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। অতঃপর একদিন পর নাইমের মরদেহ ফরিদপুর সদরের লোকমান খাঁর ডাঙ্গী এলাকার একটি মুরগীর ঘরের পাশে থেকে মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে।

এসময় নিহত নাইমের গলায় শাড়ীর কাপড় পেঁচানো ও দু—পা বাধা ছিল। অতঃপর এ ঘটনায় নিহতের বড় ভাই রাশেদ শেখ বাদী হয়ে অভিযুক্তের নামে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। তখন আশিকের বয়স ছিল ১৬ বছর। এজন্য তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি স্বপন পাল জানান, ‘দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত আশিক শেখকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে সাথে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!