1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে ভেজাল গুড় কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৮১৮ Time View

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে প্রায় ২৪ হাজার কেজি ভেজাল আখের গুড় জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা ও কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার শিবরামপুরের ছোট বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানার মালিক শিবরামপুর এলাকার প্রিয়নাথ শীলের ছেলে স্বপন কুমার শীল প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। কারখানায় ফিটকিরি, কাপড়ের রং, কোরিয়ান এক ধরনের আঠা, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের কেমিকেল ব্যবহার করে আখের গুড় তৈরি করা হতো, যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সময় অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুর রহমান জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেজালের সত্যতা পাওয়ায় কারখানাটি সিলগালা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!