1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫০৭ Time View

ফরিদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্ক ফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  ১৬ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্ক ফোর্স কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) মো. কামরুল আহসান তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, জেলা সেনেটারী ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ—পরিচালক আশুতোষ বিশ্বাস, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, ফরিদপুর জেলা কনজুমারস এসোসিয়েশনের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি—বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও ভোক্তা অধিদপ্তর জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৬ মে ২০২৪ পর্যন্ত বিভিন্ন বাজারে ১১৪ টি অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১৪,০০,০০০/— জরিমানা আদায় করা হয় এবং লিখিত অভিযোগের নিষ্পত্তি করা হয় বলে জানানো হয়। সভায় ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য বিশেষভাবে আলোচনা করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে মনিটরিং অব্যাহত আছে এবং আগামী দিন গুলোতে মনিটরিং আরোও জোরদার করা হবে। যে সকল অসাধু ব্যবসায়ী পেয়াজ, মসুর, ডাল ও চাউল মজুদ করে দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তদারকি অব্যাহত রাখতে হবে বলে সভায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!