1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা

ফরিদপুরে নির্বাচনে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা 

আবুলহাসনাত
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৫৩২ Time View

ফরিদপুরে” নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায়”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় আঞ্চলিক নির্বাচন অফিস ফরিদপুরের উদ্যোগে আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে “নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার,চ্যালেঞ্জসমূহ এবং উত্তরনের উপায় ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালায় ও প্রকল্প পরিচালক অশোক কুমার দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ, জেলা নির্বাচন অফিসার (রাজবাড়ী) আলিউর রহমান, জেলা নির্বাচন অফিসার (মাদারীপুর) আহমেদ আলী, জেলা নির্বাচন অফিসার (গোপালগঞ্জ) মোঃ ফয়জুল মোল্লা, জেলা নির্বাচন অফিসার (শরীয়তপুর) মোঃ আব্দুল মান্নান, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন যে, বর্তমান সরকারের আমলে নির্বাচন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণ করা, নির্বাচন কার্যক্রমে ব্যবহৃত আধুনিক প্রক্রিয়া সমূহের সঙ্গে স্টক হোল্ডারদের পরিচিত করা, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের ব্যবহৃত আধুনিক প্রযুক্তিসমূহ পরিচিতকরন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট প্রযুক্তি সমূহ টেকসই পন্থায় ব্যবহারের উপায় নির্ধারণ এবং নির্বাচন ব্যবস্থাপনায় অধিকতর ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সম্ভবতা যাচাই করার প্রস্তাব করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!