1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের সালথায় কে এম ওবায়দুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু নিজড়া ইউনিয়নে নতুন চমক সরদার আকিবুল ইসলাম পাটগাতী ইউনিয়নে প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল ইসলাম গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিলে পুলিশের গাড়ি ভা’ঙ’চু’র দুই পুলিশ সদস্যকে মা’র’ধ’র গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আলফাডাঙ্গা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৬৮৮ Time View

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস-চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুর হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ তাহিদুর রহমান মুক্ত, যুবলীগ নেতা কাজী মনিরুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউদ্দৌলা রানা, ইতালি প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো ও মোঃ আবুল খায়ের খান,।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন- খান আমিরুল ইসলাম, মোঃ হুমাউন মোল্যা, তৌকির আহমেদ ডালিম,মমিনুর রহমান সবুজ, মো. ইয়াছিন মোল্যা ও কাজী শাহিদুল ইসলাম সজল, মোরাদ হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন,দাপালী রায়, মনোয়ারা সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য বিউটি বেগম, আছিয়া খানম মৌসুমি, বিউটি বেগম, রিনিয়া বেগম ও শারমিন আফরোজ সুমি ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল- অরা তীন সোফিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ১২ মে । মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ১৩ থেকে ১৫ মে। আপিল নিষ্পত্তি করা হবে ১৬থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ মে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!