1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে নিবার্চনে ভোটারশূন্য অনেক কেন্দ্র

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৫২০ Time View

ফরিদপুরে ৩টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। তবে অধিকাংশ ভোটকেন্দ্রে নেই ভোটারদের দীর্ঘ লাইন। ভোটার উপস্থিতিও একেবারেই কম। আজ (বুধবার ৮ মে) দুপুর ১২ টায় ফরিদপুর সদর উপজেলার উচ্চ বিদ্যালয়ের ২২ নং কেন্দ্রের মোট ভোটার ২৫৫৩ জন। তবে দুপুর ১২ টা পর্যন্ত কাস্টিং হয়েছে মাত্র ১৪০ ভোট। সেখানের ২৪ নং কেন্দ্রের মোট ভোটার ২৯৫৩ জন। তবে দুপুর ১২ টা পর্যন্ত কাস্টিং হয়েছে মাত্র ১১৮ ভোট। সেখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রার্থীরা হয়তো তেমন প্রচার প্রচারণা চালিয়ে ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায়, সেখানে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সেখানকার তিনটি কেন্দ্রের ২১ নং কেন্দ্রের মোট ভোটার ২০২১ জন।

তবে, দুপুর ১২ টা পর্যন্ত কাস্টিং হয়েছে মাত্র ১৭৫ টি ভোট। এদিকে, শহরের ৮ নং শোভারামপুর ভোট কেন্দ্রে মোট ভোটার ২৮৮৭। কিন্তু দুপুর ১২ টা পর্যন্ত কাস্টিং হয়েছে সেখানে ২০৭ ভোট। ৭৪ নং চরমাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৯৩৯। তবে, দুপুর ১২ টা পর্যন্ত কাস্টিং হয়েছে ৩৮৪ ভোট। ১০৮ নং ভাষাণচর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের মোট ভোটার ২৩৬৯। তবে ১২ টা পর্যন্ত কাস্টিং হয়েছে ৬৩০ ভোট। জানা যায়, তিনটি উপজেলায় ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের আগের রাত থেকে সকাল পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার কারণে কেন্দ্রে কেন্দ্রে তেমন কোন ভোটারের উপস্থিতি দেখা যাচ্ছে না। শুধু ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ আনসার সদস্যদের দেখা মিলেছে। নেই ভোটারদের দীর্ঘ লাইন। বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি একেবারেই কম। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলায় নির্বাচন চলছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্দ্বীকারী ১৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ফরিদপুর সদর উপজেলার আনারস প্রতীকের প্রার্থী শামসুল আলম চৌধুরী কারাগারে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরে ভোটার রয়েছে ৪ লাখ ৮ হাজার ৬৮০জন, মধুখালীতে ১ লাখ ৭৭ হাজার ৫৩৯ জন এবং চরভদ্রাসনে ৬৩ হাজার ১০৫ জন। তিনটি উপজেলার ২৫৫ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, ফরিদপুরে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!