1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে থ্যালাসেমিয়া রোগী জরিপকরণে অবহিতকরণ সভা

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৫৪৬ Time View

ফরিদপুরের সালথা, ভাঙ্গা ও সদরপুর উপজেলায় থ্যালাসেমিয়া রোগী নির্নয়ে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক জরিপ পরিচালিত হবে। ফরিদপুরে আগামী এক সপ্তাহব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গলবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরিপ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে জরিপ বিষয়ে মূল পরিকল্পনা উল্লেখ করেন জেলা পরিসংখ্যান উপ পরিচালক মীনাক্ষী বিশ্বাস। মীনাক্ষী বিশ্বাস বলেন, মানুষের শরীরের রক্তে হওয়া থ্যালাসেমিয়া একটি জটিল রোগ। এ রোগের ফলে বংশগত সমস্যা সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এ রোগে আক্রান্ত হলে আর নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম থাকে, তবে চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি বলেন, জাতীয় ভাবে আমাদের অফিসের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগ নির্ণয় একটি জরিপ পরিচালনা করা হবে। ফরিদপুরের সালথা, ভাঙ্গা ও সদরপুর উপজেলায় এ জরিপ পরিচালনা কার্যক্রম করা হবে আগামী এক সপ্তাহব্যাপী। এ সময় আমরা ৬০ টি পরিবারের রক্ত সংগ্রহ করে ঢাকায় পাঠাবো। সেখান থেকে তারা রিপোর্ট সেন্ট্রালি প্রদান করবেন। সভায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক খান, জেলা সমাজসেবা উপ-পরিচালক এ এস এম আলী আহসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!