1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফিলিস্তিনিদের জন্য রাজপথে ফরিদপুর ছাত্রলীগ

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭০৮ Time View

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনির পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে গতকাল (সোমবার ৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। ছাত্র সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ ও ফিলিস্তিনির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমরা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ক্রমাগত ও জোরালো সমর্থক এবং ইসরাইলের দখলদারিত্বের বিরোধী।

১৯৬৭ সালে নির্ধারিত সীমানা অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী হিসেবে সমর্থন করে বাংলাদেশ। এ ছাড়া ফিলিস্তিনি ছাত্রদের বাংলাদেশে মেডিকেলে কলেজগুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে। বর্তমান সময়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতা বিরোধী অপরাধ পরিচালনার বিরুদ্ধে বিশ্বব্যাপী ছাত্র সমাজ ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের ডাক দিয়েছে ছাত্রলীগ তার সঙ্গে সংহতি প্রকাশ করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি আশিক মোরতাজা হাসান জয়, সহ সভাপতি ইমামুল মিয়া আজম, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত, সদর থানা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা, জেলা ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আফ্রিদুজ্জামান সয়েম, অর্থ সম্পাদক মিরাজুল ইসলাম ইফাত, উপ দপ্তর সম্পাদক নাইম হোসেন, উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!