1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে নদীর তথ্য হালনাগাদ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা

আবুলহাসনাত
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৭৫ Time View

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের জেলা সমূহের নদ—নদীর তথ্য হালনাগাদ এবং আইটি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ (সোমবার ৬ মে) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি হিসাবে ছিলেন, পাউবোর প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ। ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো.কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, কুষ্টিয়া অঞ্চলের মো. আব্দুল হামিদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুর রাজ্জাক মোল্লাসহ পানি উন্নয়ন বোর্ড পশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তাগণ।

সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি নদ নদীতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে নদ—নদী সমূহের পানির প্রবাহ কমতে শুরু করেছে। এসব নদ—নদীর মধ্যে কোনটির ঝুঁকি বেশি তা চিহ্নিত করতে হবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের ভূমিকা সব থেকে বেশি উল্লেখ করে বক্তারা বলেন, নদ—নদী রক্ষার জন্য সমাজের সকল শ্রেণির মানুষের পাশাপাশি সরকারি সকল দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে। কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, সমাজের একশ্রেণির দুষ্ট চক্র ধীরে ধীরে নদ—নদী বা জলাধারকে গ্রাস করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে একমত হতে হবে। অন্যথায় প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!