1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬২৮ Time View

ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। একইসাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার(৫ মে) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মুকুল মোল্লা ওরফে অভি (২১)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় আসামি অভি আদালতে হাজির ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা  যায় র‌্যাব—৮, সিপিসি—২ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাতে শহরের রঘুনন্দনপুরের একটি ভাড়াটিয়া বাসা থেকে অভিকে গ্রেফতার করে। এসময় তার ফ্ল্যাটবাসার রান্নাঘরের সানশেড হতে সাতটি জিপারে সাড়ে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব—৮ এর ডিএডি ইসরাফিল আমীন মুকুল মোল্লা ওরফে অভির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে কোতয়ালী থানার এসআই সামসুল আলম ওই বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় বাদি সহ ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জন সাক্ষী দেন। রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের কৌশলী (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, মামলার দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ড প্রদান করা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!