1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬৯০ Time View

শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরে মহান মে দিবস পালিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দফতরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের কবি জসীমউদদীন হলে এসে শেষ হয়। পরে কবি জসীমউদদীন হল রুমে সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত র‌্যালী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আঞ্চলিক শ্রম দপ্তরের উপ—পরিচালক মাসুদা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা সহ প্রমূখ। এসময় জেলা প্রশাসক তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক—শ্রমিক মেহনতি মানুষকে বেশি বেশি ভালবাসতেন।

তিনি আজীবন শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নে মহান কারিগর হলেন শ্রমিক পেশা। শ্রমিকের কাজের নিরাপদ পরিবেশ ও জীবনমান উন্নত করা না গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টায় মালিক ও শ্রমিকদের দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে বলে জানানো হয়। একতাই দেশ গড়ার শক্তি যোগাবে বলে জানান জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!