1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫৮০ Time View

‘স্মার্ট লিগাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস—২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পরে র‌্যালি শেষে আদালত চত্বরে জেলা লিগ্যাল এইড এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস—২০২৪ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ আকবর আলী শেখ, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম(পিপিএম বার)। আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ যাতে বিচার বঞ্চিত না হয় সেজন্য কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলা লিগ্যাল এইড অফিস। এ অফিসের মাধ্যমে ধনী দরিদ্র সকলকে আইনি পরামর্শ দেওয়াসহ দরিদ্রদের বিনামূল্যে আইনিসেবা প্রদান করা হয়। আর্থিকভাবে অসচ্ছল, অসহায় সম্বলহীন বিচারপ্রার্থী জনগণ সরকারি খরচে আইনি সহায়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুর এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!