1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৫০৯ Time View

ফরিদপুর কোতয়ালী থানার আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) বিকাল ৪ টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, ফরিদপুর সদর উপজেলার নিবার্হী অফিসার তামন্না তাসনীম, সিনিয়র অফিসার সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার ২৭ টি ওয়ার্ডের ইমাম, ওলামায়ে কেরাম, হিন্দু সম্প্রদায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিট পুলিশের সদস্য, গ্রাম পুলিশের সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানের শুরুতেই সকলের কাছ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই রোধ সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা ও সমস্যার কথা তুলে ধরেন এবং ব্যাপক আলোচনা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন যারা সাম্প্রদায়িক কার্যকলাপ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। তিনি আরো বলেন ধর্ম বর্ন নির্বিশেষে আমরা ফরিদপুরের মানুষ মিলেমিশে একাকার হয়ে থাকতে চাই। ফরিদপুরবাসী হিন্দু—মুসলিম—বৌদ্ধ—খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই একই সাথে মিলেমিশে সুন্দর একটি সমাজ গড়তে চাই।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ হাসানুজ্জামান বলেন, এটা সাম্প্রদায়িক বাংলাদেশ কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবেন এমন চিন্তা কেউ করবেন না। পুলিশ সদা সর্বদা সজাগ রয়েছে। ফরিদপুরে কোন সন্ত্রাসীর জায়গা হবে না। যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বলছি আপনারা আত্মসমর্পণ করুন। আর নয় তো আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকুক সব ধর্মের মধ্যে। জনগণ এবং পুলিশ একসাথে অতীতেও যেমন কাজ করেছে, ঠিক তেমনি আগামীতেও পরস্পরের সাথে মেলবন্ধন রেখে সমাজ হতে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই ও দুর্নীতি দূর করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!