1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে— ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪৮৭ Time View

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীর কালি মন্দিরের আগুন দেওয়ার গুজব তুলে গণপিটুনি দিয়ে দুই শ্রমিক হত্যাকাণ্ডের বিষয়ে ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতপক্ষে যারা দোষী তারা যে ধর্মেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নিতে বলা হয়েছে। ঘটনারর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ব্যবস্থা নেবে প্রশাসন।

শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের হলরুমে ‘জেলা সামাজিক—সম্প্রীতি কমিটি’র সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, এ বিষয়টি কেন্দ্র করে যে সহিংসতা তাতে আমরা মর্মাহত ও শোকাহত। কিছু অসৎ উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে। অসাম্প্রদায়িক দেশে এ ঘটনা আশা করা যায় না, বিশ্বাস করা যায় না। মন্ত্রী আরও বলেন, পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। জেলাসহ প্রতিটা উপজেলায় মানুষকে সচেতন করতে সভা ও সেমিনারের আয়োজন করতে হবে।

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন— ফরিদপুর—৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আ.লীগের সভাপতি শামীম হকসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার কালি মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহে নির্মাণ শ্রমিকদের গণপিটুনি দিলে দুইজন নিহত হন। এসময় পিটুনিতে আহত হন আরও পাঁচজন নির্মাণশ্রমিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!