1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে পতিতাপল্লির যৌনকর্মীকে পিটিয়ে হত্যা

আবুলহাসনাত
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫১৬ Time View

ফরিদপুরের সিএন্ডবি ঘাট পতিতাপল্লির বৃষ্টি আক্তার (২৫) নামে এক যৌনকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃষ্টির। খবর পেয়ে কোতয়ালী পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। যৌনপল্লি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টি আক্তারের মা—বাবা নেই। ছোটবেলা থেকেই শহরের সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে বড় হয়েছে সে। পরে সেখানেই পেশা হিসেবে যৌনকর্মীর পথ বেছে নেয় বৃষ্টি। সেখানে থাকতেই শহরের রথখোলা এলাকার আজিম নামের এক ব্যাক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। গত তিন মাস আগে আজিম বৃষ্টিকে বিয়ে করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়ার কথা বলে সিএন্ডবি ঘাট থেকে রথখোলা এলাকায় নিয়ে আসে বৃষ্টিকে।

এরপর থেকে আজিমের সাথেই ছিল বৃষ্টি। গতকাল বৃহস্পতিবার সকালে একটি রিক্সায় গুরুতর আহত বৃষ্টিকে সিএন্ডবি ঘাট যৌনপল্লীতে পাঠিয়ে দেয় আজিম। সেখানে গেলে যৌনকর্মীরা বৃষ্টিকে দ্রুত জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৃষ্টি। যৌনপল্লীর কর্মীদের দেয়া তথ্য মতে, বৃষ্টির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, এমনকি ক্ষত ছিল তার যৌনাঙ্গেও। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে যৌনকর্মী বৃষ্টি। আজিম নামে তার কথিত প্রেমিক বা স্বামী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃষ্টির মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!