1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঈদের বাজার

আবুলহাসনাত
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫৫৬ Time View

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে ফরিদপুর নিউ মার্কেট এলাকা। পবিত্র ঈদুল ফিতরের বাকি আছে অল্প কয়েকদিন। ঈদের সময় যত এগিয়ে আসছে, মার্কেটে লোকজনের আনাগোনাও ব্যাপকভাবে বাড়ছে। আর শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত রয়েছে ফরিদপুর বিভিন্ন স্থানের অভিজাত মার্কেট ও বিভিন্ন মার্কেটে ক্রেতা বিক্রেতারা।

আজ শুক্রবার(৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর নিউ মার্কেট এলাকার চিত্র কিছুটা স্বাভাবিক থাকলেও বিকালের পর থেকে জনসমুদ্রে পরিণত হয়েছে নিউ মার্কেট ও তার আশপাশের এলাকা। আজ সকালে ফরিদপুর শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে এসব মার্কেটে বেচাকেনা চলছে পুরো দমে। তাছাড়া নিত্য নতুন ডিজাইনের মালামাল চলে আসায় তাতে কাস্টমারদের চাহিদা বাড়ছে। দোকানিরা জানান বেচাকেনা শীর্ষে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি ও থ্রিপিস, বাচ্চাদের পোশাক, ছেলেদের লুঙ্গি, শার্ট প্যান্ট মেয়েদের চুড়িদার, ইত্যাদি। তবে গত সপ্তাহে বেচাকেনা অতটা ভালো না হলেও এখন তা কাটিয়ে উঠেছেন।

 

এ ব্যাপারে তানভীর নামে এক দোকানি জানান অন্যান্য বছর থেকে এ বছর বেচাকেনা ভালো। তবে নিম্ন বিত্তদের বেশিরভাগ এর ভরসা ফুটপাত কেননা ফুটপাতে যে পণ্যটি তিন থেকে চারশ টাকার মধ্যে পাওয়া যায় অভিজাত মার্কেট গুলিতে তার দাম অনেক বেশি। এদিকে শহরের আদর্শ মার্কেট নিউ মার্কেটের সামনে বিভিন্ন ভাসমান দোকান গোয়ালচামট এর বাইতুল মোকাদ্দেম মার্কেট জনতা ব্যাংকের মোড়ে অস্থায়ী কিছু দোকান ও আশেপাশের দোকান গুলোতেও ভালোই বেচাকানা হচ্ছে।

এর পাশাপাশি শহরের মোবাইল ফোনের দোকানগুলোতে বেচাকেনা অনেকটাই ভালো হচ্ছে। চাহিদা বাড়ছে মোবাইল ফোনের দোকান। ক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে একটা নতুন মোবাইল তারা ব্যবহার করতে পারলে অনেক ভালো হবে। অন্যদিকে শহরে জুতোর দোকানগুলিতে বেচাকেনা বাড়ছে দোকানিরা বলছেন সর্বনিম্ন ৩৫০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের জুতা বিক্রি হচ্ছে যাতে সাধারণ লোক সব ধরনের প্রোডাক্ট গুলো কিনতে পারে। সবকিছু মিলে ফরিদপুরের ঈদের বাজার চাঁদ রাত পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে দোকানিরা জানান। পরিবার, বন্ধুবান্ধব কিংবা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন ঈদের কেনাকাটা করতে। ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে, বিক্রেতারা দেখাচ্ছেন একের পর এক পণ্য। ক্রেতার উপস্থিতিতে মুখরিত ফরিদপুর নিউ মার্কেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!