1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

এস এম আনওয়ারুল করীম অসুস্থ : দোয়া কামনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৪১ Time View

দৈনিক ইল্শেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আনওয়ারুল করীম দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ভারতের মুম্বাইতে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
জানা যায়, আনওয়ারুল করীম গত রমজানের শেষদিকে অসুস্থ হয়ে পড়েন। ঈদুল ফিতরের পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে তিনি টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে তাকে কেমো দেয়া শুরু হলেও ৩/৪ দিন আগে তার জন্ডিস ধরা পড়ে। এছাড়া ২/১ দিনের মধ্যে জরুরিভিত্তিতে তার একটা অপারেশনও হবে। এরপর আবার কেমো দেয়া শুরু হবে।
এসএম আনওয়ারুল করীমের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে তাঁর ও ইল্শেপাড় পরিবারের পক্ষ থেকে চাঁদপুরবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!