1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ

ফরিদপুরে সুলভ মূল্য দুধ ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭২৪ Time View
ছবি : ফরিদপুরে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে
ফরিদপুরে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার ‌এ স্লোগানের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্য ডিম দুধ ও মাংস বিক্রির কার্যক্রম পালিত হচ্ছে। শহরের ব্রাহ্ম সমাজ সড়কে উক্ত কার্যক্রম গ্রহণ করা হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে , বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন উদ্যোগে উক্ত কার্যক্রম পালন করা হয়। আজ বুধবার সকালে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন ঢাকার বাইরে ফরিদপুরে প্রথমবার এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে । ঈদের আগের দিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে। বাজার মূল্য থেকে স্বল্পমূলে এসব পণ্য বিক্রি করা হবে সাধারণ মানুষ যাতে পুষ্টির অভাব থেকে বঞ্চিত না হয় এবং সেজন্য ‌ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ১১ টি ডিম ১০০ টাকার বিক্রি করা হবে। বাজারে যেখানে ১ লিটার দুধ বিক্রি হচ্ছে ৯০ টাকায় ‌ সেখানে ৬০ টাকায় ‌ এবং যেখানে ৭০০ টাকার উপরে গরুর মাংস বিক্রি হচ্ছে সেখানে এখানে ৬০০ টাকায় মাংস বিক্রি হবে।আমরা চাই লোকজন যাতে এখান থেকে দুধ ডিম মাংস ‌ সংগ্রহ করতে পারে ‌ এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে ‌ সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতর আগ পর্যন্ত ‌ এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ‌ বক্তারা জানান। এদিকে ‌ প্রথম দিনে ‌‌ প্রায় শতাধিক ব্যক্তি ‌ উক্ত ‌ দুধ ডিম ও মাংস সংগ্রহ করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ‌ অতিরিক্ত জেলা প্রশাসক ‌ (সার্বিক) ইয়াসীন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত কুমার দেব সহ ‌ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ‌। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মীর কাশেম আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!