1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে জেলা আইন সহায়তা কমিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুলহাসনাত
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৫৯৮ Time View

ফরিদপুরে জেলা আইন সহায়তা কমিটির ইফতার ও দোয়া মাহফিল ৩১ শে মার্চ রবিবার ৫:৩০ মিনিটে পরিচর্যা হসপিটালের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ফরিদপুরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি আনিসুর রহমান চৌধুরী (সাবুল), অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: লোকমান প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের সিনিয়র সহ—সভাপতি সৈয়দা নুসরাত রাসূল তানিয়া, উপদেষ্টা ও ফরিদপুর ইভা মাল্টিপারপাস কো—অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান অরূপ চক্রবর্তী, আসক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক যোগে এক সাথে কাজ করার আহ্বান জানান এবং সকলের সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে উদ্বোধক ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: লোকমান প্রধান ও সার্বিক সহযোগিতা করেন এস এম বশির। এছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ—সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মো. রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক বিপন কুমার ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক গোবিন্দ চন্দ্র বিশ^াস, দপ্তর সম্পাদক মো. সেলিম হোসেন, আসকের সদস্য নাসিমা পারভীন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জেলা শাখার সকল সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!