1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা

আবুলহাসনাত
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৫০৭ Time View

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সঙ্গে ফরিদপুরের পুলিশ সুপারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

সংক্ষিপ্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন ফরিদপুরের বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকরা তাদের ভূমিকা তুলে ধরতে পারেন। এ সময় শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং তা নিরসনে জেলা পুলিশের সহযোগিতা কামনা করা হয়। এ সময় ফরিদপুর সাংবাদিকবৃন্দ জেলা পুলিশের বিভিন্ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন ফরিদপুরে প্রেস এবং পুলিশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আর তাই ফরিদপুরের উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য সাংবাদিকরা জেলা পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ ফরিদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!