1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর সদর উপজেলায় যোগদান করলেন নবাগত ইউএনও তামান্না তাসনীম

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৫১৬ Time View

গত ২৪ মার্চ রবিবার ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন তামান্না তাসনীম। বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হলে সদর উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ সম্রাট হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

একান্ত সাক্ষাৎকারে নবাগত ইউএনও তামান্না তাসনীম বাঙ্গালী খবর প্রতিনিধিকে বলেন, ইউএনও হিসেবে ফরিদপুর সদর উপজেলায় আমার প্রথম যোগদান। উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকলেই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। এর আগে তিনি একাধিক উপজেলায় সহকারী কর্মকর্তা (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল- ইসলামের বদলির কারণে যোগদান করলেন এই নবাগত ইউএনও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!