1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে কোতয়ালী থানার ওসির পরিদর্শন

আবুলহাসনাত
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪৯৬ Time View

রমজানে নিত্যপন্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ও জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে ফরিদপুরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো: হাসানুজ্জামান। এ সময় ক্রেতা, বিক্রেতা ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন তিনি।  মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেট তিতুমীর বাজার, টেপাখোলা গরুর হাট, টেপাখোলা কাঁচা বাজার, টেপাখোলা মাছ বাজার সহ স্থানীয় আরো কিছু বাজারে পন্যর দাম নিয়ন্ত্রণ ও সহনীয় রাখতে পরিদর্শন করেন এবং বিভিন্ন দোকানে প্রকৃত সাধারণ এর মাঝে যেকোনো ধরনের অন্যায়ের প্রতিরোধে পুলিশের সহায়তা নিতে লিফলেট বিতরণ করেন।


কোতোয়ালি থানার ওসি মো: হাসানুজ্জামান এসময় বলেন, ঈদ মৌসুম এলেই কিছু অপরাধী বাজারে ও মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতাদের টার্গেট করে নানা উপায় তাদের সর্বশ্রান্ত করার চেষ্টা করে। এ সময় মলম পার্টি ও ছিনতাই কারীদের দৌরাত্ম বেড়ে যায়। সেই সাথে বিক্রেতা রাও অতি মুনাফার লোভে নিত্যপন্যে দাম বাড়িয়ে দিয়ে থাকে। তিনি বলেন এজন্য আমরা নিউমার্কেট তিতুমীর বাজার এলাকায় কেনাকাটা করতে আসা ক্রেতাদের এবং ব্যাংকিং সহ নগদ টাকা বহনে সতর্ক হতে পরামর্শ দিয়েছি। তিনি বলেন, টেপাখোলা গরুর হাট এলাকায় গরুর ব্যবসায়ী ও ক্রেতাদের ছিনতাইকারি ও মলম পার্টি হতে সাবধান হতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি।  এ সকল বাজারে কোন অসাধু ব্যবসায়ী যাতে অতি মুনাফার লোভে অতিরিক্ত দাম না নেয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে। বাজার পরিদর্শনে এ সময় তার সাথে ছিলেন ইন্সপেক্টর অপারেশন মোহাম্মদ সিরাজুল হক সহ অন্যন্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!