1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

মুকসুদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

সোহেল রানা
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২৫৬ Time View

গুরুতর আহত দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– নাছিমা বেগম (৬৫), কমলা বেগম (৭৫), আসমা বেগম (৫৮), সালমা বেগম (৬২), ও মাইক্রোবাস চালক (৪০)। নিহত যাত্রীদের সবার গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামে। তবে চালকের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে একই পরিবারের ১০ জন আত্মীয়–স্বজন গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১১টার দিকে মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় এলে বরিশাল থেকে ছেড়ে আশা ‘গ্লোবাল পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা চারজন নারী যাত্রী ও মাইক্রেবাসের চালক নিহত হন।
এ সময় মুকসুদপুর ও মাদারীপুরের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে আহত বেশ কয়েকজনকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মাদারীপুর থেকে ঘটনাস্থলে এসে চার নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। এছাড়া দুজনকে গুরুতর অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!