1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে টিএমএসএস এর অগ্রযাত্রা প্রকল্পর অবহিতকরন কর্মশালা

আবুলহাসনাত
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৫৪ Time View

জলবায়ু পরির্বতনের প্রভাবে কৃষিজীবী ও মৎস্যজীবী পরিবারগুলোর মধ্যে মানব পাচার হওয়ার ঝুঁকিতে এড়াতে ফরিদপুরে এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনজিও সংস্থা টিএমএসএস এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আমেরিকান সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের অর্থায়নে ফরিদপুরের ৪ টি উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭টি গ্রামের কৃষিজীবী ও মৎস্যজীবীদের নিয়ে বাংলাদেশ প্রোগ্রাম অব ইন্ড মর্ডান ভারি (বিপিইএমএস)অগ্রযাত্রা ক্লাইমেট চেন্ড প্রকল্পর আওতায় জলবায়ুর পরিবর্তনের সাথে মানবপাচারের আন্তসম্পর্ক প্রতিরোধ করে তাদের সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ কার্যক্রম পরিচালিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীরের সভাপতিত্বে সভায় স্বগত বক্তব্য প্রদান করেন টিএমএসএস’এর প্রকল্প অফিসার মুকুল আলী। প্রকল্পের কি—নোট উপস্থাপন করেন টিএমএসএস প্রকল্প ম্যানেজার তুহিন ইসলাম। এসময় প্রজেক্ট সর্ম্পকে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো—অডিনেটর সৈয়দ আব্দুস সাদিক আহনাফ তাহমিদ এবং টিএমএসএস মিল অফিসার ইমাদ উদ্দিন। প্রজেক্ট আলোচনায় বলা হয়, জলবায়ু পরির্বতেনর ফলে কৃষিচীবী ও মৎস্যজীবীরা যখন কর্মহীন হয়ে পড়ে তখন তারা কর্মসংস্থানের জন্য বের হয়ে মানব পাচারের শিকার হয়। ফরিদপুর অঞ্চলের কৃষক ও জেলেরা যাতে এ ধরনের পাচারকারীদের শিকার না হয় এজন্য ফরিদপুর অঞ্চলে তাদের সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছে। তারা সচেতনতার পাশাপাশি কৃষক ও জেলেদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন, দক্ষতা উন্নয়ন এবং বিকল্প জীবিকার ব্যাবস্থা করবেন।

এসময় জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, কারিগরী প্রশিক্ষন কেন্দ্রর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, জেলা সমাজসেবা অফিসের উপ—পরিচালক এএসএম আলী আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক মাসউদা হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আবু মোঃ রেজাউল করিম, ব্লাস্ট সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী, মৃত্তিকা গবেষনা উন্নয়ন ইনস্টিটিউশনের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবীদ মোঃ তানভির হোসেন, দৈনিক সমকাল জেলা রিপোর্টার রাশেদুল হাসান কাজলসহ বিভিন্ন সরকারী—বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!