1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

শোক সংবাদ

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৫৫ Time View

সাংবাদিক সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব ফরিদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য, দৈনিক গণসংহতি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন সমিতির ‌সাবেক মহাসচিব সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। শনিবার রাত সাড়ে ৩টার দিকে শহরের পূর্ব খাবাসপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। রোববার বাদ জোহর হিতৈষী স্কুল মাঠে জানাযা শেষে তাকে শহরের আলীপুর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ভারতবর্ষের প্রখ্যাত দাতব্য সংস্থা খাদেমুল ইনসানের প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রবের জ্যেষ্ঠ সন্তান ছিলেন সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ফরিদপুর প্রেসক্লাবের সতীর্থদের কাছে তিনি মঞ্জু ভাই নামে পরিচিত ছিলেন। প্রবীণ সাংবাদিক সৈয়দ আশরাফুল আজম আব্দুর রবের মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!