1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে শিক্ষিকা সুইটি হকের অশ্লীল ভিডিও ভাইরাল প্রবাসী স্বামীর অর্ধকোটি টাকা আত্মসাৎ করে একতরফা তালাকের অভিযোগ আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, মূলহোতাসহ গ্রেফতার ৩ সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ পালিত এনডিসি থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান: মধুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ফরিদপুরের নতুন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও সমাবেশ চরভদ্রাসনে পুলিশকে আহত করে পালানো সেই কবির খান ঢাকায় গ্রেপ্তার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: ফরিদপুরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুরে বিধবা নারীর মানববন্ধন

‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ব্যাপক উন্নয়ন করা হবে’ – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

হারুন—অর—রশীদ
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫০৮ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হবে। মানুষের আর্থ—সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় ৫৭ হাজার কোটি টাকা পাঁচ কোটি মানুষের মধ্যে দিয়েছে সরকার। আজ  শনিবার (৯ মার্চ) দুপুরে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠী নিভৃত গ্রামের মানুষের মুখে হাসি দেখতে চান। সেই লক্ষ্যেই দেশে নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. মনমথ কুমার সাহা, ট্রেনিং কর্মকর্তা ডা. একেএম আসজাদ, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন ইয়াসমিন, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!