1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনের দাবি জাঁকজমকপূর্ণ আয়োজনে সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ‎ মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ, সহ-সভাপতি আবু নাসের ‎ চরভদ্রাসনে বন্ধুদের নিয়ে কিশোরের মাদক সেবন, মায়ের বাঁধায় বিপাকে চার পরিবার মধুখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ সক্রিয় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৫০৫ Time View

বাঙ্গালী খবর রিপোর্ট ঃ ফরিদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে ৬ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসন এর আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর এবং ক্যাব ফরিদপুর জেলা শাখার সহযোগীতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর এর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: ইয়াছিন কবীর (সার্বিক) এই সভায় সভাপতিত্ব করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান মো: আবদুর রাজ্জাক মোল্লা, চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা পুলিশের টি আই (প্রশাসন) তুহিন লস্কর, এন জিও প্রতিনিধি আসমা আক্তার মুক্তা, ক্যাব ফরিপুর এর সভাপতি শেখ ফয়েজ আহমেদ, রেস্তোরাঁ মালিক সমিতির উপদেষ্টা খন্দকার শামসুল আলম, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমুখ।

সভায় মাহে রমজানে বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখার লক্ষে ও নিরাপদ খাদ্য নিশ্চিত কল্পে করনীয় বিষয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সভায় ক্যাব ফরিদপুর জেলা শাখা আসন্ন রমজানে বাজার সহনীয় রাখতে ৮ টি সুপারিশ পেশ করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!