1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২৫ টুঙ্গিপাড়ায় আরাফাত রহমান কোকো হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদের জয় টুঙ্গিপাড়ায় সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বীরগঞ্জে এমপি মনজুরুল ইসলামকে ওলামা দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা কাশিয়ানীতে শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা ‘লুটপাটকারীদের হাতে দেশ নিরাপদ নয়’: মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনায় এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরে ১১ লাখ টাকার গাঁজাসহ র‌্যাবের জালে মাদক কারবারি

হারুন—অর—রশীদ
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৫৮২ Time View

ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ১১ লাখ টাকার গাঁজাসহ মো. রেজাউল মাতুব্বর (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—১০)। মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে ফরিদপুর র‌্যাব—১০ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার হওয়া রেজাউল মাতুব্বর ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকার মো. তোতা মাতুব্বরের ছেলে। এর আগে সোমবার (০৪ মার্চ) দিবাগত রাত ৯ টার দিকে ভাঙ্গার নাছিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ রেজাউল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের এ কোম্পানি অধিনায়ক জানান, রেজাউল একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে সে মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কুট কৌশল অবলম্বন করতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!