1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি   কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় তৌহিদুর রহমান তাজকে দেখতে চান গোপালগঞ্জবাসী বীরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা পরিষদ ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা গোপালগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪ কোটালীপাড়ায় গৃহবধূকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মধুখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মধুমতীর স্রোতে নিখোঁজ রাব্বির মরদেহ মিলল এক দিন পর বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

মধুখালীতে বালু ব্যবসায় আধিপত্য বিস্তারে কিশোর হত্যা, গ্রেপ্তার যুবক

হারুন—অর—রশীদ
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৩১ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলায় বালু ব্যবসায় আধিপত্য বিস্তার ও প্রতিপক্ষকে ফাঁসাতে আকাশ শেখকে (১৫) নামে এক কিশোরকে হত্যা করে মধুমতী নদীর চরে ফেলার ঘটনায় জড়িত অভিযোগে মো. মর্তুজা ফকির (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর ১টার দিকে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম মর্তুজাকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (০৪ মার্চ) দুপুর দেড়টার দিকে গাজীপুরের জয়দেবপুরের মনিপুর তালতলি এলাকা থেকে মর্তুজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, মধুখালীর কামারখালী ইউনিয়নে বালু ব্যবসাকে কেন্দ্র করে জাকির হোসেন ও মোস্তাক নামের এক ব্যক্তির মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ডিসেম্বরের মাঝামাঝি মধুখালীর সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানায় প্রতিদ্বন্দ্বী মোস্তাকের হাত আছে এ ধারনা করে জাকির তার বালু মহলের শ্রমিক আকাশকে হত্যা করে তার দায়ভার মোস্তাকের উপর চাপানোর জন্য এ হত্যাকান্ড ঘটায়। পুলিশ সুপার বলেন, গত ৩১ ডিসেম্বর রাতে আকাশ তার বন্ধুদের নিয়ে নতুন বর্ষ বরণ উপলক্ষে চর গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিকনিকের আয়োজন করে। রাত সাড়ে ৮টার দিকে জাকির হোসেন আকাশকে পিকনিকের জায়গা থেকে ডেকে নিয়ে চরগয়েশপুর গ্রামের মধুমতী নদীর চরের ঢালে নিয়ে তার শ্যালক মতৃুর্জার সহায়তায় রড দিয়ে পিটিয়ে হত্যা করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাকিরের শ্যালক মতৃুর্জাকে সোমবার দুপুর দেড়টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মনিপুর তালতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত একটি লোহার রড, নিহতের ব্যবহৃত টর্চ লাইট, এক জোড়া বার্মিজ স্যান্ডেল ও শীত নিবারক মাথার টুপি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জিজ্ঞাসাবাদে মর্তুজা জানান, তার বোন জামাতা জাকির হোসেন (৪৫) ও তিনি পরিকল্পনা করে আকাশকে হত্যা করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন, ডিবির ওসি এ মামলার তদন্তকারী কর্মকর্তা সান্টু কুমার দেব প্রমূখ। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সকাল অনুমানিক সাড়ে ৬টার দিকে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চর গয়েশপুর গ্রামের মধুমতি নদীর চরের ঢাল থেকে আকাশ শেখের মরদেহ উদ্ধার করে মধুখালী থানার পুলিশ। এ ঘটনায় নিহত আকাশের বাবা বিল্লাল শেখ ওই দিনই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!