1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ব্যবসায়ীকে ফাঁসাতে ভাঙচুরের নাটক ও মিথ্যা মামলার অভিযোগ বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু

আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২৫ Time View

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী শহিদুল ইসলাম সজল। বুধবার বিকেলে আলফাডাঙ্গা পৌর এলাকার বুড়াইচ এলাকার কৃষক আছাদ মোল্যার বসতঘর, রান্না ঘর, গোয়ালঘরসহ সবকিছু অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। অসহায় পরিবারটি সহায় সম্বল ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল ক্ষতিগ্রস্ত ওই কৃষকের বাড়িতে ছুটে গিয়ে পরিবারের সবাইকে স্বান্তনা দেন। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে একমাসের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ডিম ও আলু। এছাড়াও তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।

এবিষয়ে তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী শহিদুল ইসলাম সজল জানান, ‘গত রাতে ফেসবুকের মাধ্যমে অগ্নিকাণ্ডের লাইভটি দেখি। আমার বাড়ির পাশে হওয়ায় আমি আর স্বাভাবিক থাকতে পারিনি। তাই আজকে দুপুর বেলা চলে এসেছি। এখানে আসার পর যা দেখলাম তা আর বলার ভাষা নেই। চোখের পানি আটকানোর মত নয়। গরীব অসহায় পরিবারটি একেবারে নি:স্ব হয়ে গেছে। আমি আমার সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!