1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফরিদপুরে মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অসহনীয় গরমে স্থবির জনজীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬০৯ Time View

ফরিদপুরে টানা কয়েকদিন যাবত মাত্রাতিরিক্ত লোডশেডিং ও অসহনীয় গরমে স্থবির হয়ে উঠেছে জনজীবন। দেখাও নেই বৃষ্টির। তীব্র গরমে ক্লান্তিতা দূরীকরণে মাথার উপরের বৈদুতিক পাখাও যেন অভিমান করেছে। মাত্রাতিরিক্ত লোডশিডিংয়ে দিন-রাত হয়তো ৮ থেকে ১০ ঘন্টা ঘুরছে।
জেলায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে হাঁসফাঁস অবস্থা সবার। তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। অন্যদিকে ফসলি জমিতে পানিসংকট ঠেকাতে জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের। একটু স্বস্তির আশায় পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন মাঠে কাজ করা মানুষেরা।
গতকাল শনিবার সকালে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে ফরিদপুর আবহাওয়া অফিস। তবে দুপুর গড়ালে এ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে উঠে।
এব্যাপারে ফরিদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ফরিদপুরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ তাপমাত্রা আরও কয়েকদিন প্রবাহিত হতে পারে।
এ আবহাওয়া কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার সকালে ফরিদপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস; তবে একইদিন সন্ধ্যায় তা রেকর্ড করা হয় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল শনিবার সকালে রেকর্ড করা হয় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় যখন ফের তাপমাত্রা রেকর্ড করা হবে তখন তাপমাত্রা আরও বাড়বে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।
অন্যদিকে রাত-দিন মিলিয়ে প্রতিদিন অন্তত ৮-১০ বার করে বিদ্যুৎ যাচ্ছে। দিনের বেলায় বিদ্যুৎ গেলে মানুষজন রাস্তা কিংবা বাড়ির পাশের খোলা জায়গা বা গাছের নিচে আশ্রয় নিলেও রাতে পড়তে হচ্ছে বিপাকে। এছাড়া রাত ১২টা কিংবা রাত ১ টায়ও কয়েকদিন যাবৎ বিদ্যুৎ চলে যাচ্ছে। এ সময় লোডশেডিংয়ে ঘুমের বিঘœ ঘটছে এ জেলার মানুষের।
লোডশেডিংয়ের ব্যাপারে জানতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (গ্রাহক সেবা) এস.এম রুবাইদ হোসেন বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু না হওয়ায় এ লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। তবে আগামী ২৫ জুন পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার কথা রয়েছে। কেন্দ্রটি চালু হলে তখন এ লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে। রাত ১২ টার পরে বিদ্যুৎ নেওয়ার ব্যাপারে তিনি জানান, পাওয়ার গ্রিড থেকে যখন যতটুকু আমাদের ঘাটতির কথা বলা হয়; তখন ততটুকু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। সেটা রাত ১২ টা-১ টা কিংবা দিনেরাতের নির্দিষ্ট কোনো সময় বলে কথা নয়। ঘাটতি বলা হলেই বিদ্যুৎ নিতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!