1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে ফরিদপুরে সচেতনতামূলক সভা বোয়ালমারীতে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ : বিচার দাবিতে সংবাদ সম্মেলন গোপালগঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত মধুখালীতে আড়ম্বরপূর্ণ পরিবেশে বাণিজ্য মেলা ও বৈশাখী উৎসবের উদ্বোধন যৌতুকের টাকার জন্য স্ত্রী হত্যা : ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড শ্বশুরবাড়িতে জামাইদের তাণ্ডব: ঘোড়া ও নগদ টাকাসহ মালামাল লুট সালথায় মাদক ব্যাবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা ফরিদপুরে র‍্যাবের জালে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত নিউজের প্রতিবাদে সংবাদ সম্মেলন সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

ফেসবুক লাইভে ঠিকাদারের বিচার চাইলেন এমপি নিক্সন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৯৩ Time View

সদরপুরে মাটি চাপায় তিন শ্রমিক নিহত

সদরপুরে মাটি চাপায় তিন শ্রমিক নিহতের ঘটনায় অবহেলার অভিযোগ এনে ঠিকাদারের বিচারের দাবি জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। পহেলা জুন ভিডিওটি সেলিম বেপারী নামে এক ফেসবুক আইডিতে ছাড়েন এবং তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন।

ফেসবুক লাইভে তিনি বলেন- নিজের বিবেকের তাড়নায় ফেসবুক লাইভে আসতে হলো। কিছু বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য লাইভে এসেছি। আমি ঢাকায় আসার পর আমার সংসদীয় এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা নির্মাণাধীন ব্রিজ করতে গিয়ে মাটি চাপায় তিনজন শ্রমিক নিহত হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও যাদের গাফিলতির কারনে তিনজন শ্রমিক ভাইয়ের তাজা প্রাণ চলে গেল, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত বিচারের আওয়াতধীন বা কোনো ধরনের এ্যাকশন চোখে দেখছি না। আমি ইতোমধ্যে প্রশাসনের অনেকের সাথে কথা বলে শুনেছি, একটা, দুইটা, তিনটা তদন্ত কমিটি হচ্ছে। আমার বাংলাদেশের মানুষ তদন্ত কমিটি বলতে সাধারনত যেইটা বুঝায়, সেটা আর খবর থাকে না।

আমি নিজের বিবেকের তাড়নায় সবার দৃষ্টি আকর্ষণ করছি- যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে আজকে তিনটি তাজা প্রাণ চলে গেল, অনেকে আহত হয়েছে, সদরপুর হাসপাতালে ভর্তি। এদের বিচার কি হবে না, এরা গরীব মানুষ বলে কি বিচার হবে না। কোনো বিচার যদি হতো ২৪ ঘন্টা পার হয়ে গেল কিন্তু কোনো আলমত দেখছি না।

তিনি আরো বলেন- কিছুদিন আগে ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অভিযান হয়েছে। যার একটি গ্রæপ টেন্ডারবাজী করে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাঠিয়েছেন। তাদের পতনের পরে ফরিদপুরের মানুষ দুই হাত তোলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল আরেকটি গ্রæপ, তারাও প্রভাবশালী নেতা। তাদের নির্দেশে আবার সেই টেন্ডারবাজী, আবার সেই বালু কাটা শুরু হয়ে গেছে। আজকের যারা নতুন করে টেন্ডারবাজী করতেছে, তাদেরই একটি প্রতিষ্ঠান, খোঁজ নিলে দেখতে পারবেন যে আমার নির্বাচনী এলাকাসহ সারা ফরিদপুরে যত কাজ হচ্ছে, যে প্রতিষ্ঠানের কারনে তিনটি তাজা প্রাণ গেল, এই প্রতিষ্ঠানের নামে ৬০ ভাগ কাজ, ৫০ ভাগ কাজ তারা একাই করে। তাহলে বুঝতে হবে তারা অনেক প্রভাবশালী, অনেক ক্ষমতাশালী। এই বিচার আমরা পাবো কি-না জানিনা। আমি একজন সাধারন মানুষ হিসেবে গরীব মানুষের হত্যার বিচার চাই। আমরা ইমিডিয়াটলি বিচার চাই।

প্রসঙ্গত, গত বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় ব্রীজ নির্মাণকালীন সময়ে রাস্তা ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জন নির্মাণ শ্রমিক নিহত হয়। এসময় আহত হয়েছেন অপর ৪ জন শ্রমিক। নিহতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

‎ফারুক মাতুব্বর অভিযোগ করে বলেন, হেমায়েত মাতুব্বর একটি জমি বাচ্চু চোকদারের কাছে বিক্রি করেন কিন্তু জমি বুঝিয়ে দিচ্ছিল না। যার কারনে আজ পুলিশের উপস্থিতি শালিস হয়েছিল এবং আগামী সোমবার মাপজোপের সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শেষ পর্যায়ে হেমায়েত মাতুব্বরের ভাই ফয়সাল মাতুব্বর, আসলাম সহ ১০ থেকে ১৫ জন এসে ঝামেলা করতে থাকে। এক পর্যায়ে তাঁরা আমার লোকজনকে ধাওয়া দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট করে। আমার অফিসেও ভাঙচুর করেছে। তাঁরা হুমকি-ধমকি দিয়ে বলতেছে, এদেশে বিএনপির লোকজন থাকতে পারবে না। ‎ ‎তিনি বলেন, আমি বিএনপি করার কারনে বিগত ১৭ বছর বাড়ি ছাড়া হয়েছি। এখনও আওয়ামী লীগের লোকজন আমাদের অত্যাচার নির্যাতন শুরু করেছে। আমাদের নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। এই হেমায়েত বিস্ফোরক মামলার আসামী, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলামের (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) গাড়ি ভাঙচুরের আসামীও। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তাকে গ্রেপ্তারের দাবি জানাই। সংক্ষিপ্ত বক্তব্য করে দেন

© All rights reserved © 2023
error: Content is protected !!