1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে কোকো ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ড্র, পুনঃখেলার সিদ্ধান্ত মধুখালীতে কার্টনে মিলল অজ্ঞাত ব্যক্তির ৬ খন্ড মরদেহ টুঙ্গিপাড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ বীরগঞ্জে ১০ বছর পর খুলল যোগাযোগের নতুন দুয়ার, নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ছাত্রীদের কুরুচিপূর্ণ কথা বলা সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন ঝোপঝাড়ে ঢাকা টুঙ্গিপাড়ার ১০ কিলোমিটার সড়ক, বাড়ছে নিরাপত্তা শঙ্কা বীরগঞ্জে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা মুকসুদপুরে জি-৯ কলার মাঠ পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মেডি নার্সিং ও প্রতিভা কোচিং’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৪৭ Time View

দেশ জাতির উন্নয়নে প্রয়োজন সুশিক্ষা মেডি নার্সিং ভর্তি কোচিং ও প্রতিভা কোচিং কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: এস কে দাস মিলন। সোমবার যশোরস্থ মুজিব সড়কে অবস্থিত চাইপাই কমিউনিটি সেন্টারে যশোরে কোচিং জগতের সেরা কোচিং ‘মেডি নার্সিং ভর্তি কোচিং ও প্রতিভা কোচিং’ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: এস কে দাস মিলন প্রধান উপদেষ্টা, মেডি পরিবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও গবেষক ডা: বাইয়ান সিডনি, অস্ট্রেলিয়া, মো: মারুফ হোসেন এ্যাডমিন এন্ড সিইও সহজ পাঠশালা, মেডি ও প্রতিভা কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক জি.এম.সোয়েব আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের দায়িত্বে থাকা বিভিন্ন বিভাগের শিক্ষক মহিবুর রহমান মুন্না চৌধুরী-সিনিয়র লেকচারার,বাংলা। সিনিয়র লেকচারার সাধারণ,বিজ্ঞান শাখার তন্ময় সরকার- সিনিয়র লেকচারার ইংরেজি মো: সাওকাত হোসেন ও সিনিয়র লেকচারার সাধারণ জ্ঞান মো: কামাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। যাদের নিরলস পরিশ্রম ‘মেডি নার্সি’ও প্রতিভা’ এডমিশন কোচিং কে করেছে স¤প্রসারিত, সুসংগঠিত হয়েছে সেই সব শিক্ষার্থী অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ। সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, জাতীয় সংগীত মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়। দিক নির্দেশনা মূলক বক্তব্যদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: এস কে দাস মিলন। তিনি বলেন দেশ জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই, দেশের উন্নতি ও জাতির উন্নয়নে আমাদের সুশিক্ষার একান্ত প্রয়োজন। বিশেষ অতিথি চিকিৎসক ও গবেষক ডা: বাইয়ান সিডনি সহ অন্যান্য অতিথি বৃন্দ শিক্ষাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর তাগিদ দেন। মেডি ও প্রতিভা কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক জি.এম. সোয়েব আক্তার বলেন মেডি ভর্তি কোচিং ও প্রতিভা কোচিং দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে। ফলে শিক্ষার্থীরা এখন আর দূর-দূরান্তে গিয়ে উচ্চ শিক্ষার জন্য চিন্তা করতে হয় না। আগে যারা ঢাকা মুখী হতো তারা এখন এখানেই কম খরছে পড়ার সুযোগ পাচ্ছে। এই সময়ে প্রতিষ্ঠাতা পরিচালক আরও বলেন, এই প্রতিষ্ঠান গড়ার মুল লক্ষ্য হলো এখানে পড়াশুনা করে সবাই যেন উচ্চ শিক্ষার সুযোগ পায়, সহজে জীবন গড়তে পারে। এটা কেবল আমার প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান আপনাদের সকলের। বক্তব্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৩টা হতে সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়। গজল, গান, দেশাত্মবোধক গান, কবিতা, কৌতুক, নাচ, মঞ্চ নাটক পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বাইরে থেকে আগত শিল্পীরা অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করে তোলে। সর্বশেষ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!