1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সমর্থক পরিচয় দিলেও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেতা ইউনুস শেখ ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক, মুখে ফিরল জীবিকার হাসি রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, টুঙ্গিপাড়ার পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি বীরগঞ্জে মোহনপুর ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠন নিয়ে মতবিনিময় সভা সন্তানদের অবহেলায় অসহায় ৯৭ বছরের বৃদ্ধ, ভরণপোষণের দাবিতে থানায় অভিযোগ মধুখালীতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর অবস্থান, ভূমিসেবায় গতি আনায় বাড়ছে জনআস্থা

স্মার্ট দেশ গড়তে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে

মনিরুল ইসলাম মনির
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৬৭৫ Time View

সংসদ নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিলেন এসি মিজান

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই ভোটের রাজনীতি করে এবং জনগণকে সাথে নিয়েই চলে। সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তার চাক্ষুষ প্রমাণ। আর বিএনপি-জামায়াত সবসময় দুর্নীতি অনিয়ম করে এবং আওয়ামী লীগের দোষ খুঁজে বেড়ায়।
গতকাল শুক্রবার (২৬ মে) বিকেলে মতলব উত্তর উপজেলার সানকিভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আগামি দিনে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে প্রতিটি সংসদীয় আসনে যোগ্য নেতাকে নৌকা প্রতীক দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি নিজেও একজন প্রার্থী। শেখ হাসিনা যাকে মনোনীত করে পাঠাবেন সবাই তার পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মো. আবদুল কালাম আজাদের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সাংসদ রফিকুল ইসলামের ভাই আওয়ামী লীগ নেতা তৌফিদুর রহমান, কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মালেক খান, আলী নুর, মুরাদ হোসেন, শাহাদাত খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিবসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!