1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরগঞ্জে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম -পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেফতার মুকসুদপুরে হিন্দু প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কুড়িগ্রামের মুসলিম তরুনী নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ দুই বছর পর মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ‎সালথায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন মুকসুদপুরে উজানি ইউপির জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ জলিরপাড়ের বানিয়ারচরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : অভিযোগের শীর্ষে করাতকল

জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মধুখালি

বাঙ্গালী খবর রিপোর্ট
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৯ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভাঙ্গা উপজেলাকে ৫—০ গোলে পরাজিত করে মধুখালি উপজেলা একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ (রবিবার ১০ ডিসেম্বর) বিকাল ৩টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠে ম্যাচটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

ম্যাচটিতে মধুখালি উপজেলা একাদশ বনাম ভাঙ্গা উপজেলা একাদশ অংশ নেয়। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এসময় খেলাটি উপভোগ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইয়াসিন কবির, বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন , পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, মধুখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুল হক অনিক, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খোদা, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবল প্রেমী দর্শক।

খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন সাইফ দোহা, তাকে সহযোগিতা করেন সহকারী রেফারি জহিরুল ইসলাম, মো. তোফাজ্জল হোসেন ও চতুর্থ রেফারি হিসেবে ছিলেন তুহিন। খেলাটির ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাবুল হোসাইন ও রইস উদ্দিন। খেলায় ৫ গোলে ভাঙ্গা একাদশকে হারিয়ে মধুখালি একাদশ জয়লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মধুখালী উপজেলা ফুটবল একাদশের ৯ নম্বর জার্সি পরিহিত রাব্বি ৩ গোল দিয়ে টুর্নামেন্টে প্রথম হ্যার্টিক করায় ম্যান—অব—দ্যা ম্যাচ নির্বাচিত হন। আগামী ১৩ ডিসেম্বর ফাইনাল খেলা ভাঙ্গায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!